পেটে গ্যাস হতেই পারে। এটা সবার হয়। যদিও এই নিয়ে বহু মানুষের খুঁত খুঁত রয়েছে। কিন্তু সবসময় বিষয়টিকে উড়িয়ে দিলে হবে না। কারণ সামান্য কিছু ক্ষেত্রে এর পিছনে কয়েকটি অসুখ থাকলেও থাকতে পারে।
বাঙালি মাত্রই গ্যাসের সমস্যা থাকবেই। আমাদের তো জলপান করলেও পেট ফেঁপে ওঠে! তাই প্রতি বাড়িতেই থাকে গ্যাসের ওষুধ। ভরে ভরে অ্যান্টাসিড বিক্রি হয় রোজ। আর তা খাওয়া চলে। মাথায় রাখতে হবে যে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই সতর্ক থাকা সবথেকে বেশি জরুরি।
গ্যাসের সমস্যা কিন্তু এখন অবহেলা করা যাবে না। কারণ এর পিছনে বহু রোগ থাকা সম্ভব। তাই বিশেষজ্ঞরা বলে থাকেন, এক আধবার খাওয়াদাওয়া করে গ্যাস হলে সমস্যা নেই। তবে বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। এভাবেই রোগ থেকে মুক্তি পাবেন। অন্যথায় জটিলতা দেখা দেবে।
এই প্রসঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, গ্যাস নিয়ে মানুষের অনেক জিজ্ঞাসা। প্রচুর প্রশ্ন থাকে আমাদের উদ্দেশে। এবার সেই সকল উত্তর দেওয়ার পালা।

1 Comments
Wow
ReplyDelete